শিরোনাম >>
শিরোনাম >>

কাহারোলে ঐতিহাসিক কান্তজিউ মন্দির প্রাঙ্গণে মাসব্যাপী রাস পূর্ণিমা মেলা শুরু 

আমিনুল ইসলাম কাহারোল দিনাজপুর প্রতিনিধি    |   বুধবার, ২৫ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   22 বার পঠিত

কাহারোলে ঐতিহাসিক কান্তজিউ মন্দির প্রাঙ্গণে মাসব্যাপী রাস পূর্ণিমা মেলা শুরু 

দিনাজপুরের কাহারোলে ঐতিহাসিক মাসব্যাপী রাস মেলা শুরু হয়েছে। গত ২৪ নভেম্বর ২০২৬  মঙ্গলবার  বিকাল ৫ টায় উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ মঞ্জুরুল ইসলাম ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার দিনাজপুরের উপ-পরিচালক শেখ হাফিজুর রহমান দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোহাম্মদ মোফাজ্জল হোসেন দুলাল দিনাজপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মিম, কাহারোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসান মুহাম্মদ নাহিদ শেখ, দিনাজপুর জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপি’র সভাপতি গোলাম মোস্তফা বাদশা,  দিনাজপুর জেলা   বিএন পির  কৃষি বিষয়ক সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক প্রভাশক শামীম ইসলাম,সহ  মন্দির  কমিটির নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।

এবারের  মাসব্যাপী  শ্রী শ্রী প্রান্তজিউ রাস পূর্ণিমা মেলায়  দেশের বিভিন্ন জেলা থেকে সনাতন ধর্মাবলম্বী রা মন্দির প্রাঙ্গণে সমবেত হয়ে হতে দেখা গেছে, ভক্তরা সকাল হতে ধর্মীয় আচার মেনে ভগবানের সন্তুষ্টি অর্জনে মন্দিরে পূজা অর্চনা করতে দেখা গেছে।

ভক্তদের মন্দিরের পবিত্রতা রক্ষায় এবার মেলা কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। আইন শৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাস  থানা পুলিশ মোতায়েন করা হয়েছে।

কান্তজিউ মন্দিরের পাশেই অবস্থিত প্রাচীন একটি শিব মন্দির রয়েছে। শিব মন্দিরের  সেখানেও শিব ভক্তদের পূজা অর্চনা করতে দেখা গেছে ।

মন্দিরকে আকর্ষণীয় করে তুলতে আলোক সজ্জায় সাজানো হয়েছে, যা মেলায় আসা ভক্তদের আকৃষ্ট করে তুলেছে।

এবারের  অসাধারন  আলোক  সজ্জায়  মেলাটিকে অনন্য রূপে যোগ করিয়েছে। দিনাজপুর শহর হতে প্রায় ২০ কিলো মিটার উত্তরে এবং ঢেপা নদীর তীরে অবস্থিত কাহারোল উপজেলার সদর থেকে সাত কিলোমিটার পূর্বে ৫ নং সুন্দরপুর  ইউনিয়ন ওকাহারোল  ৬ নং রামচন্দ্রপুর ইউনিয়ন ঘেসে ঢেপা  নদীর তীরে এই  ঐতিহাসিক  শ্রী শ্রী কান্তজিউ মন্দিরটি অবস্থিত। যা এশিয়ার  অন্যতম একটি ঐতিহাসিক  নান্দনিক  স্থাপত্য নিদর্শন।

প্রাচীন ইতিহাস অনুযায়ী   রাজা প্রাণনাথ রায়ের শাসনামলে প্রায় ১৪০৪ সালের  দিগে নির্মিত এই মন্দিরটি কান্তজিউ  মন্দিরকে অনেকে  নবরত্ন মন্দির নামেও  চেনে।  পুরো মন্দিরের দেয়াল জুড়ে পোড়ামাটির কারুকার্যে নির্মিত।

বাংলার ঐতিহ্য ও সাংস্কৃতির এক অনন্য নিদর্শন হয়ে আছে। রাস মেলা কে সংক্ষেপে রাস পূর্ণিমা বলা হয়ে থাকে।

এই রাস পূর্ণিমা মেলা   উপলক্ষেমন্দির কমিটি  প্রতি বছর   মন্দির প্রাঙ্গণে রাস পূর্ণিমা উৎসব  মেলার আয়োজন করে থাকেন। মেলায় ধর্ম ভিরু ভক্তরা রাধা কৃষ্ণের নীলা স্মরণে এখানে ভজন কীর্তন, ও পূজায় অংশ নেন।   ভক্তরা মেলার সময় মন্দির প্রাঙ্গন হয়ে ওঠে ধর্মীয় ও সাংস্কৃতিক উচ্ছাসের এক মিলন মেলা। কাহারোলের মাটিতে  মাস ব্যাপী ঐতিহাসিক শ্রী শ্রী   রাস পূর্ণিমা মেলা শান্তি ও শৃঙ্খলার মধ্য দিয়ে সমাপ্ত হোকএই প্রত্যাশা সকলের হোক।

Posted ৭:০০ পিএম | বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com