বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আমতলীর আঠারোগাছিয়া এফডাব্লিউসি পরিদর্শনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডিজি

আমতলী (বরগুনা) প্রতিনিধি   |   বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   21 বার পঠিত

আমতলীর আঠারোগাছিয়া এফডাব্লিউসি পরিদর্শনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডিজি

আমতলীর আঠারোগাছিয়া পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ডা: আশরাফী আহমেদ এনডিসি। পরে তিনি এনএসএস ও পরিবার পরিকল্পনা বিভাগ কর্তৃক আয়োজিত মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে এতে অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মীর সাজেদুর রহমান, বরিশাল বিভাগীয় পরিচালক মো: আবুল কালাম, বরগুনার উপপরিচালক মাহমুদুল হক আযাদ, সহকারী পরিচালক, ইলিয়াস খান রানা, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের প্রোগ্রাম ডিরেক্টর ডা. শেখ শাহেদ রহমান, এনএসএস’র নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননা ও আঠারোগাছিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন।

মাতৃমত্যু ও কমিয়ে আনা ও মা ও শিশু স্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের সহযোগিতায় এনএসএস আরএমএনসিএএইচ প্রকল্পের আওতায় প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে আঠারোগাছিয়া ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রটি সংস্কার করেছে।

Facebook Comments Box

Posted ৭:১৪ অপরাহ্ণ | বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com