রবিবার ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জামালগঞ্জে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি   |   রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   67 বার পঠিত

জামালগঞ্জে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

দেশব্যাপী ইসলামী মূল্যবোধ, নৈতিকতা ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে সরকারের উদ্যোগে নির্মাণাধীন ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রকল্পের অংশ হিসেবে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন জামালগঞ্জের আয়োজনে শুক্রবার (২৩ জানুয়ারি) মডেল মসজিদের সভা কক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন জামালগঞ্জের ফিল্ড সুপারভাইজার হাবিবুর রহমান। প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ বন্দে আলী, জেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মাহফুজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, উপজেলা প্রকৌশলী আয়াতুল্লাহ বেহেশতী এবং সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া।এছাড়াও উপস্থিত ছিলেন কওমি মাদ্রাসার প্রতিনিধি মাওলানা আলতাফুর রহমান, আলিয়া মাদরাসা প্রতিনিধি মাওলানা নুরুল হক, ইসলামিক ফাউন্ডেশনের সাধারণ কেয়ারটেকার মাওলানা আব্দুল আওয়াল, মডেল কেয়ারটেকার মাওলানা সিরাজুল ইসলাম, মডেল মসজিদ কমিটির সদস্য রফিকুল বারী, ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ বিন ফরিদ মুসা, মোয়াজ্জিন সৈয়দ নাজমুস সাকিব, খাদেম মাওলানা হাবিবুর রহমান ও মাওলানা তৈয়বনুর।

বক্তারা বলেন, মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র শুধু নামাজ আদায়ের স্থান নয়; বরং এটি হবে শুদ্ধ দ্বীনি শিক্ষা, নৈতিক চরিত্র গঠন এবং মানবিক মূল্যবোধ চর্চার একটি সমন্বিত কেন্দ্র। এখান থেকে ইসলামের সহনশীল, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক শিক্ষা প্রচারের মাধ্যমে সমাজে সম্প্রীতি ও সামাজিক শৃঙ্খলা সুদৃঢ় হবে।উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।উল্লেখ্য, উদ্বোধনের প্রথম দিনেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে মডেল মসজিদ প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। জুমার নামাজ ও দোয়া পরিচালনা করেন মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ বিন ফরিদ মুসা।

Facebook Comments Box

Posted ৯:০১ অপরাহ্ণ | রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com