শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আমতলীতে যৌথবাহিনীর চেকপোস্ট অভিযান ৩ হাজার টাকা জরিমানা

আমতলী (বরগুনা) প্রতিনিধি   |   বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   99 বার পঠিত

আমতলীতে যৌথবাহিনীর চেকপোস্ট অভিযান ৩ হাজার টাকা জরিমানা

আমতলীর আইনশৃঙ্খলা পরিস্থিতিবজায় রাখতে বাংলাদেশ নৌবাহিনীওপুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত হয়েছে বিশেষ চেকপোস্ট অভিযান।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা কুয়াকাটা মহাসড়কের আমতলী পৌর শহরের ৭নং ওয়ার্ডে সৈকত ফিলিং স্টেশন সংলগ্ন সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর আমতলী কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট শাহরিয়ার সাফাত (শিক্ষা) বিএন(পি নং ৩৯৯৫) এর নেতৃত্বে নৌবাহিনীর ১৩ সদস্যের একটি সেকশন এবং আমতলী থানা ও ট্রাফিক পুলিশের ৬জন সদস্য অংশগ্রহণ করেন।

চেকপোস্টঅভিযানে বিভিন্ন যানবাহনের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ব্যবহারসহ সড়কে আইন মেনে চলার বিষয়গুলো সতর্কভাবে পরীক্ষা করা হয়। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়।

অভিযানকালে মোট ৮৭টি মোটরসাইকেল, ৭টি বাস, ৯টি প্রাইভেটকার,৮টি ট্রাক, ১২টি মাইক্রো, ২৩টি সিএনজি গাড়ি তল্লাশি করা হয় এবং ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে১টি মামলা করা হয়।বৈধ কাগজপত্র,ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলের হেলমেট না থাকার কারনে ট্রাফিক সড়ক আইনে মামলা দায়ের করা হয় এবং মোট ৩হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।এ সময় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। স্থানীয়দের মতে,নিয়মিত এধরনের যৌথ অভিযান এলাকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও সুদৃঢ করবে এবং জনগণের মধ্যে আইন মেনে চলার সচেতনতা বৃদ্ধি করবে।

অভিযান শেষে লেফটেন্যান্ট শাহরিয়ার সাফাত,নৌবাহিনীওপুলিশের এই সমন্বিত উদ্যোগের মূল উদ্দেশ্য হলো সড়কে চালকদের সচেতনতা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমন কার্যক্রমকে আরও জোরদার করা।আইনশৃঙ্খলা রক্ষায় আমাদেরএধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ৬:০৫ অপরাহ্ণ | বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com