মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পাশের দেশে পালানো ব্যক্তিকে ফেরাতে অনেক সুরঙ্গ তৈরি চেষ্টা করা হচ্ছে : অ্যাড. রুহুল কবির রিজভী

গাজীপুর প্রতিনিধি   |   শনিবার, ১১ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   130 বার পঠিত

পাশের দেশে পালানো ব্যক্তিকে ফেরাতে অনেক সুরঙ্গ তৈরি চেষ্টা করা হচ্ছে : অ্যাড. রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেন, অনেক সুড়ঙ্গ তৈরির চেষ্টা করা হচ্ছে। যিনি পালিয়ে গেছেন পাশের দেশে, তাকে যেন ফিরিয়ে আনা যায়। রাষ্ট্রের অভ্যন্তরে গভীর চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে। শনিবার (১১ অক্টোবর) গাজীপুর মহানগর বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন ।

এনসিপির উদ্দেশে রুহুল কবির রিজভী বলেন, শাপলা না দি‌লে ধা‌নের শীষ দেওয়া যা‌বে না, এ ধর‌নের অযাচিত দাবি তু‌লে বিতর্ক সৃ‌ষ্টি করা হ‌চ্ছে। এ ঘটনার চলমান থাক‌লে পরা‌জিত শ‌ক্তিরা সু‌যোগ পা‌বে। শাপলা জাতীয় ফুল এবং জাতীয় প্রতীক, তার সঙ্গে ধা‌নের শী‌ষের তুলনা করা যেন মামার বা‌ড়ির আবদা‌র।

সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, যারা এখন নানা ধরনের বিতর্ক তৈরি করছেন, বিভাজন করছেন, কারো জন্য মঙ্গল বয়ে আনবে না। আলাপ-আলোচনা হবে, বিতর্ক হবে কিন্তু ঐক্য ঠিক রাখতে হবে। ৫ আগস্টের যে অর্জন, সেটি ব্যর্থ করে দিতে চাচ্ছে তারা।

সদস‌্য সংগ্রহের ব‌্যাপা‌রে নেতাকর্মীদের উদ্দেশ্যে রিজভী আহমেদ ব‌লেন, কোনো চি‌হ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, মানু‌ষের মা‌ঝে ভী‌তি সঞ্চারকারী এবং কোনো অপরাধী বিএন‌পি‌তে নতুন সদস‌্য হ‌তে পার‌বে না। কোনো ফ্যাসিস্টদের সহযোগীও সদস্যও যেন না হতে পারে।

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু, বিএনপি সদস্য সংগ্রহ ও নবায়ন কমিটির গাজীপুর মহানগরের টিম প্রধান ডা. তৌহিদুর রহমান আউয়াল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

Posted ১০:২১ অপরাহ্ণ | শনিবার, ১১ অক্টোবর ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com