রবিবার ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গাজীপুরে অস্ত্রসহ ১১ ডাকাত গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি   |   রবিবার, ২৪ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   163 বার পঠিত

গাজীপুরে অস্ত্রসহ ১১ ডাকাত গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈরে পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) রাতে উপজেলার কালামপুর এলাকা ও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলোঃ আহমেদ শুভ, রাকিব হাসান, আনাছ রানা, হাফিজুর রহমান, ইসফাক আকন্দ খোকন, হৃদয় হাসান, সজল আহমেদ, জুয়েল রানা, সুজন মিয়া, জালাল মিয়া ও রমজান আলী।

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতরা গাইবান্ধা ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা সঙ্ঘবদ্ধ হয়ে দীর্ঘদিন ধরে কালিয়াকৈরসহ আশপাশের এলাকায় ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে কালামপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাতকে দেশীয় অস্ত্র, দুটি পিকআপ ভ্যান ও কয়েকটি মোবাইল ফোনসহ আটক করে পুলিশ।

অপরদিকে, একই রাতে একটি সোয়েটার কারখানায় ডাকাতির ঘটনায় পৃথক অভিযানে আরও ছয় ডাকাতকে গ্রেফতার করে পুলিশ । কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) মো. যোবায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:০২ অপরাহ্ণ | রবিবার, ২৪ আগস্ট ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com