মঙ্গলবার ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কুড়িগ্রামে সেনাবাহিনীর অভিযানে ১ মণ গাঁজা উদ্ধার

কু‌ড়িগ্রাম প্র‌তি‌নি‌ধি   |   রবিবার, ১৩ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   119 বার পঠিত

কুড়িগ্রামে সেনাবাহিনীর অভিযানে ১ মণ গাঁজা উদ্ধার

কুড়িগ্রাম শহরের সুজামের মোড় এলাকায় সেনাবাহিনীর অভিযানে ১ মণ গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালালে মাদক কারবারি পালিয়ে যায়।

রংপুর এরিয়ার ৭২ পদাতিক ব্রিগেডের আওতাধীন ২২ বীর ইউনিট এ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি ডিসকভার মোটরসাইকেলসহ মাদকদ্রব্য জব্দ করা হয়।

কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা মেজর শাহারিয়ার আহাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত অভিযান চালানো হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি পালিয়ে যায়। তবে অভিযান অব্যাহত থাকবে।”

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।

Facebook Comments Box

Posted ১০:৪৩ অপরাহ্ণ | রবিবার, ১৩ জুলাই ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com