



রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি | মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ | প্রিন্ট | 168 বার পঠিত

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য সোয়ানসি ( বিএনপি) সাবেক সাধারণ সম্পাদক মোঃ জয়নাল কোরেশী।
ঈদ মানে আনন্দ। ঈদ মানে উৎসব। ঈদ মানে সাম্য ও নিজেকে বিলিয়ে দেওয়া। ক্ষুদ্রতার ঊর্ধ্বে ওঠার চেষ্টা। বৃহত্তরের সঙ্গে যুক্ত হওয়া।
ঈদুল ফিতরের এই আনন্দঘন মুহুর্তে মহান আল্লাহর কাছে প্রার্থনা তিনি যেন আমাদের সকল ইবাদাত, ত্যাগ, কবুল করে নেন, আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেন, মুল্যবান ঈমানী জজবা আল্লাহর রাস্তায় ব্যয় করার শিক্ষায় আমাদের জীবন পরিচালিত হয়।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক যুক্তরাজ্য সোয়ানসি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: জয়নাল কোরেশী’র পক্ষ থেকে এলাকাবাসী সবাইকে অগ্রিম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। উৎসবের সঙ্গে সঙ্গে ঈদুল ফিতর থাকুক নিরাপত্তা ও সচেতনতা।
মো: জয়নাল কোরেশী বলেন,তবুও আমরা যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠজন, নিকটজনসহ সবাই ঈদের আনন্দ ভাগ করে নেব। কোনো অসহায় ও দুস্থ মানুষ যেন অভুক্ত না থাকে সেজন্য যারা স্বচ্ছল ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেই, যাতে নিরন্ন মানুষরাও ঈদের আনন্দের অংশীদার হতে পারে।
মো: জয়নাল কোরেশী তার বাণীতে আরও বলেন, করোনাভাইরাসের মহামারিতে এখন বিশ্ব সম্প্রদায়ের মধ্যে বিরাজ করছে নিরানন্দ, ভয় ও আতঙ্ক। এ অদৃশ্য আততায়ী করোনার কবল থেকে মানুষকে রক্ষা করতে আমি কায়মনোবাক্যে মহান রাব্বুল আলামীনের নিকট দোয়া করি।
তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা। তিনি সকলের সুস্বাস্থ্য কামনা করেন।

Posted ১০:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed


