মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন

শান্তিগঞ্জ প্রতিনিধি   |   শনিবার, ১৫ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   146 বার পঠিত

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন

সারা দেশের ন্যায় শান্তিগঞ্জ উপজেলায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন হয়েছে।

বুধবার (১৫ মার্চ) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে, জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন শরিফী ও শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. যশোবন্ত ভট্টাচার্য, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার
ডা. ইকবাল হাসান, আরএমও ডা. তারিক জামিল অপু, মেডিকেল অফিসার ডা. সৈকত দাস, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. শহীদুল্লাহ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, ইপিআই ইনচার্জ জ্যোতির্ময় তালুকদার সহ প্রমূখ।
উল্লেখ্য- ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদেরকে নীল ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদেরকে উপজেলার ৮টি ইউনিয়নে ১৯২ টি টীকা কেন্দ্রে একযোগে ২৮ হাজার ৬শ ৯২ জনকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

Facebook Comments Box

Posted ১১:৪০ অপরাহ্ণ | শনিবার, ১৫ মার্চ ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com