মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শান্তিগঞ্জে ৭ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে শনিবার

শান্তিগঞ্জ প্রতিনিধি   |   শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   138 বার পঠিত

শান্তিগঞ্জে ৭ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে শনিবার

ফাইল ছবি

৩৩ কেভি লাইন মেরামত এবং রাইট অফ ওয়ে কাজের জন্য আগামীকাল শনিবার (১ মার্চ) ৭ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ শান্তিগঞ্জ অফিস।

গণমাধ্যমে পাঠানো জরুরি বিদ্যুৎ বন্ধের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী পহেলা মার্চ শনিবার ৩৩ কেভি লাইন মেরামত এবং রাইট অফ ওয়ে কাজের জন্য সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন(জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য পল্লী বিদ্যুৎ কতৃপক্ষ (শান্তিগঞ্জ অফিস) আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

Facebook Comments Box

Posted ১১:৩৪ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com