মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শান্তিগঞ্জে বিএনপির নতুন কমিটি বাতিলের দাবি পদবঞ্চিতদের

শান্তিগঞ্জ প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   146 বার পঠিত

শান্তিগঞ্জে বিএনপির নতুন কমিটি বাতিলের দাবি পদবঞ্চিতদের

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির একাংশের পদ বঞ্চিত নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলার শান্তিগঞ্জ বাজারে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন বলয়ের পদবঞ্চিত নেতাকর্মীরা সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ছলিব নূর বাচ্চু।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আওয়ামী লীগের সুবিধাভোগী ও পৃষ্ঠপোষকরা শান্তিগঞ্জ উপজেলা বিএনপির কমিটিতে পুরষ্কৃত হয়েছে। আওয়ামী দোসরদের অন্তর্ভুক্ত করা হয়েছে। ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য এই কমিটি করা হয়েছে। ত্যাগীদের বাদ এই কমিটি গঠন করায় তৃণমূলের নেতাকর্মীরা নবগঠিত কমিটি প্রত্যাখান করছেন। বিগত সময়ে যারা দলের জন্য আন্দোলন সংগ্রাম করেছে তাদের মূল্যায়ন করা হয় নাই। আওয়ামী দোসরদের বাদ দিয়ে নতুন কমিটি ঘোষণার দাবি জানান।

সংবাদ সম্মেলনে শেষে শান্তিগঞ্জ বাজারে বিক্ষোভ করেন পদবঞ্চিত নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ছলিব নূর বাচ্চু, ইসমত পাশা, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি ফরিদুর রহমান, বিএনপি নেতা সেলিম আহমেদ, আব্দুল লতিফ, নাজমুল হোসেন, এসএম রাবেদ, জমির মিয়া সহ আরো অনেকে।

Facebook Comments Box

Posted ১১:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com