মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দিরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

অনলাইন ডেস্ক   |   বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   110 বার পঠিত

দিরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

সুনামগঞ্জের দিরাই উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন এবং শতাধিক পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

এম এ সামাদ চৌধুরী ফাউন্ডেশনের অর্থায়নে এবং বুস্টার্সের সহযোগিতায় বুধবার (২৬ ফেব্রয়ারি) বিকেল ৪টায় দিরাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এর উদ্বোধনী অনুষ্ঠান হয়। এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও বুস্টার্সের সমন্বয়ক আশরাফ আহমেদের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

তাড়ল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহমান এর সভাপতিত্বে এবং দিরাই সরকারি কলেজের আইসিটি বিভাগের প্রভাষক মিজানুর রহমান পারভেজ  এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক অভিজিৎ সুত্রধর,দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক, দিরাই সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষক রফিকুল ইসলাম তালুকদার,  দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, কোষাধ্যক্ষ প্রশান্ত সাগর দাস, সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক মো.মোস্তাহার মিয়া মোস্তাক, দিরাই উচ্চ বিদ্যালয়ের সহাকারি শিক্ষক কৃপেশ রঞ্জন রায়, সমাজকর্মী আফজাল নিরাজ, ডাইয়ারগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলরাম দাস।

এদিন দিরাই উচ্চ বিদ্যালয়, দিরাই সরকারি কলেজ, দিরাই সরকারি আলিয়া মাদ্রাসা, তাড়ল উচ্চ বিদ্যালয়, বোরহানপুর মসজিদ ও কবরস্থান, ভাঙাডহর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মন্দির, ডাইয়ারগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়, জালালপুর মসজিদ, দৌওজ বায়তুল আতিক জামে মসজিদ, দিরাই থানা, দিরাই উপজেলা প্রশাসন এলাকায় হিজল, করচ, তালসহ বিপুল পরিমাণ ফলদ ও বনজ গাছ বিতরণ করা হয়।

Facebook Comments Box

Posted ১০:৩২ অপরাহ্ণ | বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com