মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিশ্বনাথে ভ্রাম্যমান দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বিশ্বনাথ প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   111 বার পঠিত

বিশ্বনাথে ভ্রাম্যমান দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বাজার মনিটরিং-এর অংশ হিসেবে সিলেটের বিশ্বনাথে পৌর শহরের ‘নতুন ও পুরাণ’ বাজার এলাকায় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদেরের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২টি ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় বাজারে সোয়াবিন তেল’র স্বল্পতা পরিলক্ষিত হয়।

অভিযান পরিচালনাকালে ‘তেল, ছোলা, ডাল, চিনি, খেজুর’সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার দর ও প্রাপ্যতা এবং ফ্রেশ-রুপচাদা’ পরিবেশকের গোডাউনে মজুদ যাচাই করা হয়। এসময় ডিলার ও পাইকারী বিক্রেতাদের সরবরাহ ঠিক রাখতে বলা হয়।

Facebook Comments Box

Posted ১০:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com