শিরোনাম >>
শিরোনাম >>

গোয়াইনঘাটে ৫ জুয়ারি গ্রেফতার

অনলাইন ডেস্ক   |   শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   299 বার পঠিত

গোয়াইনঘাটে ৫ জুয়ারি গ্রেফতার

সিলেটের গোয়াইনঘাটে থান পুলিশের অভিযানে পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার জাফলংয়ের বাবুলের জুম এলাকা থেকে জুয়া খেলার সরঞ্জামসহ তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্র জানায়, শুক্রবার (২২ ডিসেম্বর) রাত ১১টায় গোপন সংবাদের ভিওিতে গোয়াইনঘাট থানার এসআই ইমরুল কবির ও এএসআই সাদ্দাম হোসন উপজেলার বাবুলের ঝুম এলাকার সুলেমান মিয়া চেয়ারম্যানের চায়ের দোকান থেকে জুয়া খেলার সরঞ্জামসহ জুয়া মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার রাজাপুর গ্রামের রমজান আলীর ছেলে শাহীনুর মিয়া(২৭), মৃত নুরুল হকের ছেলে হেলু মিয়া (২৮), লক্ষীপুর গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে জিয়াউল হক (৪৩), পলাশ নগর গ্রামের মৃত নুর হোসেনের ছেলে আবু তাহের (৩৫), গোয়াইনঘাট উপজেলার ছৈলাখেল ৮খন্ড গ্রামের রহম আলীর ছেলে শাহজাহান মিয়া (৪০)।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ৫ জন জুয়ারি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জামসহসহ পাঁচ জুয়ারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) সকালে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Posted ৬:১৮ পিএম | শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com