মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের শান্তিগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে ২ জনের মৃত্যু : আহত আরও ৩ জন

শান্তিগঞ্জ প্রতিনিধি   |   শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   190 বার পঠিত

সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের শান্তিগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে ২ জনের মৃত্যু : আহত আরও ৩ জন

সুনামগঞ্জ-সিলেট মহা সড়কের শান্তিগঞ্জের আহসানমারা এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজনের প্রাণ গেছে, এতে আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় সুনামগঞ্জ-সিলেট মহা সড়কের শান্তিগঞ্জ উপজেলা আহসানমারা সেতুর দক্ষিণ পার্শ্বে এ ঘটনা ঘটে বলে জানান জয়কলস হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রশিদ।

নিহতরা হলেন- সদর উপজেলার বেতগঞ্জ বাজার এলাকার রতনপুর গ্রামের ফিরিজ আলীর ছেলে আলী নূর(৩৫) এবং একই গ্রামের গোলাপ হোসেনের ছেলে জমির হোসেন (৩০)।আহত আমির আলী, আলী আকবর এবং জনিক পালকে আশঙ্কাজনক অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।ওসি মো. আব্দুর রশিদ বলেন, সকালে সুনামগঞ্জ শহর থেকে যাত্রী নিয়ে একটি বাস সিলেটের উদ্দেশ্যে রওয়ানা করে। পথে সিলেট থেকে ছেড়ে আসা একটি অটোরক্সার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সা চালকসহ পাঁচজন আহত হন।খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে নেওয়ার পথে আলী নূর ও জমির হোসেন মারা যান। অন্যান্যরা সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শান্তিগঞ্জ থানার এসআই তুষারকান্তি দেব বলেন, খবর পেয়ে সকালে গিয়ে দেখি অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে সড়কের পাশে পড়ে আছে। ঘটনার পরপর বাস নিয়ে চালক পালিয়ে গেছেন। এ ছাড়া আহতদের অবস্থাও আশঙ্কাজনক।

Facebook Comments Box

Posted ১১:৩৫ অপরাহ্ণ | শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com