মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিশ্বনাথে যুব জামায়াতের সম্মেলন অনুষ্ঠিত

বিশ্বনাথ প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   193 বার পঠিত

বিশ্বনাথে যুব জামায়াতের সম্মেলন অনুষ্ঠিত

সিলেটের বিশ্বনাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উপজেলা ও পৌর শাখার যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিশ্বনাথ উপজেলা মডেল মসজিদ কনফারেন্স রুমে পৌর যুব বিভাগের সভাপতি আবু সাইদের সভাপতিত্বে উপজেলা যুব বিভাগ এর সভাপতি জয়নাল আহমদ জুয়েল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা জামাতের নায়েবে আমীর অধ্যাপক আবদুল হান্নান।

সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন তেলায়ত করেন নূর আলী ও ইসলামি সংগীত পরিবেশন করেন তারেক আহমদ।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুব বিভাগের সভাপতি মাওলানা লোকমান আহমদ, বিশ্বনাথ উপজেলা জামাতের আমীর নিজাম উদ্দীন সিদ্দিকী, পৌরসভার আমীর এইচ এম আক্তার ফারুক, নায়েবে আমীর আবদুস সোবহান, সেক্রেটারি মোহাম্মদ জাহেদুর রহমান, প্রবাসী মুজিবুর রহমান, বিশ্বনাথ পৌর শ্রমিক কল্যাণ সভাপতি শাহীন আহমদ রাজু, উপজেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা আব্দুল মালিক, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি আবু সালেহ রবিন ও পৌর সেক্রেটারি জাহিদুল ইসলাম, খাজাঞ্চি ইউনিয়ন এর আমীর গিয়াস উদ্দিন সাদী প্রমুখ।

Facebook Comments Box

Posted ১১:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com