



অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 134 বার পঠিত

সিলেট মহানগরের আবাসিক হোটেল থেকে আবারও অসামাজিক কাজের অভিযোগে নারী-পুরুষকে আটক করা হয়েছে। এবার মহানগরের প্রাণকেন্দ্র জিন্দাবাজারস্থ হোটেল রাজমনি (আবাসিক) থেকে ২ নারী ও ১ পুরুষকে আটক করা হয়।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের আটক করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার একটি টিম।
এসএমপির মিডিয়া অফিসার (অতিরিক্ত উপ-কমিশনার) জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানাধীন জিন্দাবাজারস্থ হোটেল রাজমনি (আবাসিক)-এর বিভিন্ন রুমে অভিযান পরিচালনা করে ফারাহ হোসেন ইতি (৩৩), রাশিদা বেগম (৪০) ও মো. ওহাব মিয়া (২৩) নামে তিন নারী-পুরুষকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

Posted ১১:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed


