মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আমতলীতে যুগান্তরের রজতজয়ন্তী পালন

আমতলী (বরগুনা) প্রতিনিধি   |   বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   123 বার পঠিত

আমতলীতে যুগান্তরের রজতজয়ন্তী পালন

সত্যের সন্ধানে নির্ভীক যুগান্তর ছাত্র-জনতার জুলাই বিপ্লবে অবিচল থেকে সাহসিকতার সাথে সাদাকে সাদা, কালোকে কালো বলেছে। সদা সর্বদা যুগান্তর অসঙ্গতির বিরুদ্ধে সোচ্ছার ভুমিকা পালন করছে। কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন স্বপ্ন সারথী প্রায়াত নুরুল ইসলামের সৃষ্টি যুগান্তর কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। দৈনিক যুগান্তর পত্রিকার রজতজয়ন্তী উৎসব অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেছেন। তারা আরো বলেন, ফ্যাসিবাদ শেখ হাসিনার সরকার বিরোধী আন্দোলনের কঠিন সময়ে যুগান্তর তার দায়িত্বশীল ভুমিকা থেকে পিছু পা হয়নি। যুগান্তর কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। দৈনিক যুগান্তর পত্রিকার রজতজয়ন্তী উৎসব উপলক্ষে স্বজন সমাবেশ আমতলী উপজেলা শাখার আয়োজনে বুধবার (৫ ফেব্রুয়ারি) বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল কোরআনখানী, কেককাটা, আলোচনা সভা ও যুগান্তরের প্রতিষ্ঠাতা প্রায়াত নুরুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত।

আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুগান্তর স্বজন সমাবেশ সদস্য উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাসস জেলা প্রতিনিধি একেএম খায়রুল বাশার বুলবুল।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. জহিরুল ইসলাম মামুন ভিপি। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির আহবায়ক মো. কবির উদ্দিন ফকির, বেসরকারী উন্নয়ন সংস্থা এনএসএস নির্বাহী পরিচালক প্রেসক্লাব সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না, বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোছা. ফেরদৌসি আক্তার। দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোটার মো. জসিম উদ্দিন সিকদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আমতলী প্রেসক্লাব সভাপতি মো. রেজাউল করিম বাদল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নুহু-উল আলম নবীন, আমতলী সাংবাদিক ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক মো. হোসাইন আলী কাজী, বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক সাংবাদিক মো. জয়নুল আবেদীন, উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মাইনুদ্দিন মামুন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মো. জামাল খান, রুহুল আমিন টিপু, সৈয়দ আসাদুজ্জামান কাওসার, সফিকুল ইসলাম সোহাগ, সাইদুর রহমান সবুজ, সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এইচএম কাওসার মাদবর, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান সুমন, আমতলী সাংবাদিক ক্লাব সভাপতি মো. সুমন রশিদ, সাংবাদিক নাসরিন শিপু, মো. রিপন মুন্সি, রাশিমুল হক রিমন, আল আমিন বাবু, মিথুন কর্মকার ও ইমরান হোসাইন। সভা শেষে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা প্রায়াত নুরুল ইসলাম স্মরণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন আমতলী সাংবাদিক ইউনিয়ন আইন ও পরিবেশ তথ্য গবেষনা সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মোমেন নিজাম। সভার শুরুতে যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাতা প্রায়াত নুরুল ইসলামের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

Facebook Comments Box

Posted ১১:২৩ অপরাহ্ণ | বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com