



গোয়াইনঘাট প্রতিনিধি | বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 152 বার পঠিত

সিলেট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১ কোটি ২১ লক্ষ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে। বুধবার ( ৫ ফেব্রুয়ারী ) সকালে গোপন সংবাদের ভিওিতে সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় শাড়ী, চিনি, বেটনোভেট ক্রিম, হোয়াইট টোন ক্রিম, বডি স্প্রে, ওয়াইল্ড স্টোন পারফিউম, কমলা, সুপারি, ফুচকা, মহিষ, বিড়ি, মদ সহ ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়।
বিষয়টি গণমাধ্যম কে নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান পিএসসি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, পান্থুমাই, প্রতাপপুর, সোনারহাট, কালাসাদেক, লবিয়া, ডিবিরহাওর, মিনাটিলা, বিছনাকান্দি, সংগ্রাম, উৎমা, বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় শাড়ী, চিনি, বেটনোভেট ক্রিম, হোয়াইট টোন ক্রিম, বডি স্প্রে, ওয়াইল্ড স্টোন পারফিউম, কমলা, সুপারি, ফুচকা, মহিষ, বিড়ি, মদ, বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ, রসুন এবং
চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত সিএনজি এবং মোটরসাইকেল আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ২১ লাখ ৪৪ হাজার ৭৫০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


Posted ১০:১০ অপরাহ্ণ | বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed


