মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গোয়াইনঘাট প্রেসক্লাব সদস্যদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

গোয়াইনঘাট প্রতিনিধি   |   মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   125 বার পঠিত

গোয়াইনঘাট প্রেসক্লাব সদস্যদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

গোয়াইনঘাট প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় করেছেন নবাগত গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় গোয়াইনঘাট উপজেলা কনফারেন্সে রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্যে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, গোয়াইনঘাটের সকল সমস্যা সমাধানে মিডিয়া ও সরকারকে একযোগে কাজ করতে হবে। সাংবাদিকদের কাজ হচ্ছে অপরাধ তোলে ধরা এবং কোন অপরাধ সংঘটিত হবার সম্ভাবনা থাকলে তাও জন সম্মুখে তোলে ধরতে হবে।

তিনি বলেন, গোয়াইনঘাটের সাংবাদিকদের অনেক ইউনাইটেড দেখে ভালো লেগেছে। শিক্ষা এবং সংস্কৃতি পিছিয়ে পড়া জনপদকে যুগোপযোগী করে গড়ে তোলতে শিক্ষার বিকল্প নেই। কেননা শিক্ষাই জাতির মেরুদন্ড, যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তথ বেশি উন্নত। পাশাপাশি এ সিলেটের উন্নয়নে প্রবাসীদের অবদান অনন্য। তারা রেমিট্যান্সযোদ্ধা যোদ্ধা। তারা টাকা পাঠিয়ে দেশকে টিকিয়ে রেখেছেন, আমি গোয়াইনঘাটের সকল প্রবাসীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

তিনি আরও বলেন, বিগত বন্যার ভয়াবহ অবস্থা এ জনপদকে ছিন্নভিন্ন করেছে, এ অবস্থা কাটিয়ে উঠতে গোয়াইনঘাট কে আরও সময় লাগবে।পাশাপাশি আজকে যেভাবে আপনারা আমাকে ভালোবাসা দেখিয়েছেন, তেমনি যাওয়ার সময় ও আপনারা আমাকে ভালোবাসা দেখিয়ে বিদায় দিবেন এটাই প্রত্যাশা করছি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন, সাবেক সভাপতি এম এ মতিন, এম এ মালিক, সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন সিনিয়র সহসভাপতি জাকির হোসেন, সহসভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশাহ, বিলাল উদ্দিন, যুগ্ম সম্পাদক হারুন আহমদ, মিনহাজ মির্জা, অর্থ সম্পাদক আজিজুর রহমান, নজরুল ইসলাম, হুমায়ুন আহমদ, দূর্গেশ চন্দ্র সরকার বাপ্পি, আমির উদ্দিন, রফিক সরকার, কাউসার আহমদ রাহাত, সাইদুল ইসলাম, হারুনুর রশিদ, ফয়সল আহমদ সাগর, শাহ আলম, বিলাল উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, যে রতন কুমার অধিকারী ইতোপূর্বে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন, সম্প্রতি তিনি গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেন। তার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা ১৪নং মুরাদনগর ইউনিয়নে। তিনি সরকারি কর্ম কমিশনের ৩৬তম বিসিএস-এর প্রাশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। এর পূর্বে তিনি জুড়ী উপজেলার এসিল্যান্ট, রাজনগর উপজেলা এসিল্যান্ট ও বান্দরবানে ভূমি অধিদপ্তরে কর্মরত ও ব্রাহ্মণবাড়িয়ায় কাজ করেছেন।

Facebook Comments Box

Posted ১০:১৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com