মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পলাশে যুবদল-ছাত্রদল নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নরসিংদী প্রতিনিধি   |   রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   147 বার পঠিত

পলাশে যুবদল-ছাত্রদল নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নরসিংদীর পলাশে সাবেক ছাত্রনেতা মকবুল মোরশেদ রতন ও ঘোড়াশাল পৌর যুবদলের সদস্য সচিব শাহিন বিন ইউসুফ এর উপর হামলা র ঘটনায় সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় পলাশ উপজেলা কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বিএনপি নেতাকর্মীসহ এলাকার শতশত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন-ঘোড়াশাল পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জয়নাল আবেদীন।কৃষক দলের সভাপতি লোকমান হোসেন।ঘোড়াশাল সাদ্দাম বাজারের সভাপতি সোহেল হোসেন।প্রমূখ।

জানা যায় গত ২৭ জানুয়ারি ঘোড়াশাল সাদ্দাম বাজারের উচ্ছেদকৃত জমি পুনরায় দখল করতে এসে পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিনের নেতৃত্বে ৬০/ ৭০ জন সহস্র সন্ত্রাসী বাহিনী সাবেক যুবদল নেতা মকবুল মোরশেদ রতন ও পৌর যুবদলের সদস্য সচিব শাহীন বিন ইউসুফ এর উপর হামলা চালিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে।

Facebook Comments Box

Posted ৮:২৪ অপরাহ্ণ | রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com