



গোয়াইনঘাট প্রতিনিধি | বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 112 বার পঠিত

প্রতীকী ছবি
সিলেটের গোয়াইনঘাটে পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণের জেরে দু’পক্ষের সংঘর্ষে বাবুল মিয়া ( ৪৫) নামে এক জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কয়েকজন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত বাবুল মিয়া( ৪৫) উপজেলার সন্দ্রাগাঁও গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায় (৩০ জানুয়ারি) গোয়াইনঘাট থানাধীন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রে এলাকার নন্দীরগাঁও ইউনিয়নের সুন্দ্রাগাঁও গ্রামে পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ ও জরিপ কে কেন্দ্র করে বাবুল মিয়া গং ও একই গ্রামের রাস্তার পশ্চিম পাশের মৃত আব্দুল খালিকের ছেলে আব্দুল রহিম গংদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।পরে বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবুল মিয়া মারা যায়।
গোয়াইনঘাট থানাধীন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ ও জরিপের বিরোধে দু’পক্ষের সংঘর্ষ হয়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি ।এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন।সংঘর্ষে আহত বাবুল মিয়া চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Posted ১১:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed


