মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জগন্নাথপুরে আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন

জগন্নাথপুর প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   161 বার পঠিত

জগন্নাথপুরে আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হবিবপুরে আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের পরিচালনা এডহক কমিটির সভাপতির পদ থেকে অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীনকে অপসারণের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের সামনের সড়কে দাঁড়িয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা সম্প্রতি রাজনৈতিক প্রভাবকাটিয়ে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হওয়ায় অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীনের বিরুদ্ধে বিগত দিনে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিনষ্টসহ নানা অনিয়মের অভিযোগ তুলে ধরে তাঁর অপসারণ দাবি করেন।

মানববন্ধনে বক্তব্য দেন বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছাব্বির রায়হান রাহি, রুহান আহমেদ, মোশতাক হোসাইন, নবম শ্রেণির শিক্ষার্থী কাওছার আহমেদ সালিহা মেহজাবিন প্রমুখ।

উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি সিলেট শিক্ষা বোর্ডের আদেশে আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হন অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন।

এ সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছালিক এম ছোবহান বাদী হয়ে উচ্চ আদালতে মামলা দায়ের করলে গত ২৮ জানুয়ারি আদালত সভাপতি পদে অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীনের পদ স্থগিতের আদেশ দেন।

Facebook Comments Box

Posted ১১:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com