মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আমতলীতে আগুনে পুড়ে ১৩ ব্যবসা প্রতিষ্ঠান ছাই

আমতলী (বরগুনা) প্রতিনিধি   |   শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   149 বার পঠিত

আমতলীতে আগুনে পুড়ে ১৩ ব্যবসা প্রতিষ্ঠান ছাই

আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া বাজারে আগুনে ১৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ৫৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থরা। ঘটনা ঘটেছে শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে।

জানা গেছে, উপজেলার আড়পাঙ্গাশিয়া বাজারের ফারুক মিয়ার চায়ের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসে। পরে স্থানীয়দের নিয়ে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাজারের অলি উল্লাহ, মহসিন গাজী, ফারুক গাজী, অনিল দাশ, সবুজ, রমেশ, সাইদুল, নাশির, রিপন, খলিল, সাত্তার ও নিজাম বিশ্বাসের বসত ঘরসহ ১৩ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত ৫৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থরা। তবে আগুনের সূত্রপাত সনাক্ত করতে পারেনি আমতলী ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

কসমেটিক্স ব্যবসায়ী অলি উল্লাহ বলেন, আমার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ বাজারের নিজাম বিশ্বাসের বসতঘরসহ ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তিনি আরো বলেন, আমার দোকানের অন্তত ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্থ নিজাম বিশ্বাস বলেন, আমার সব শেষ হয়ে গেছে। বসতঘরসহ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আমার এখন পথে বসা ছাড়া উপায় নেই।

স্থানীয় ইউপি সদস্য মো. বশির মিয়া বলেন, রাত সাড়ে ১১ টার দিকে ফারুক মিয়ার চায়ের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়েছে। এতে বসতঘরসহ ১৩ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

আমতলী ফায়ার সার্ভিসের লিডার গোলাম মোস্তফা বলেন, দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আগুনের সুত্রপাত সনাক্ত করতে পারিনি।

আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সহায়তা করা হয়েছে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হবে।

Facebook Comments Box

Posted ৬:২৯ অপরাহ্ণ | শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com