মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আমতলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: রেজাউল সভাপতি, সুমন সাধারণ সম্পাদক নির্বাচিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি   |   শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   226 বার পঠিত

আমতলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: রেজাউল সভাপতি, সুমন সাধারণ সম্পাদক নির্বাচিত

বরগুনার আমতলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে জেলা পরিষদ ডাকবাংলো হল রুমে প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্নার সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক যায়যায়দিন ও বরিশাল ক্রাইম নিউজের আমতলী উপজেলা প্রতিনিধি মো. রেজাউল করিমকে সভাপতি ও দৈনিক বরিশাল প্রতিদিন আমতলী উপজেলা প্রতিনিধি মো. মনিরুজ্জামান সুমনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সহ-সভাপতি হিসেবে মো. জসিম উদ্দিন হাওলাদার, অ্যাডভোকেট সৈয়দ নুহুউল আলম নবীন, এস এম নাসির মাহামুদকে নির্বাচিত করা হয়। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. মহসীন মাতুব্বর ও আব্দুর রহমানকে নির্বাচিত করা হয়। অর্থ সম্পাদক হিসেবে গাজী মতিয়ার রহমানকে নির্বাচিত করা হয়।

Facebook Comments Box

Posted ১০:৫৯ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com