মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি সম্রাট গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   120 বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি সম্রাট গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মুরাদ কবীরের একমাত্র পুত্র ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নিকট আত্মীয় (নিষিদ্ধ সংগঠন ) উপজেলা ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক কবীর সম্রাটকে গ্রফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর১২টার দিকে ঢাকার বাড্ডা থানা এলাকার আফতাবনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার ইসতিয়াক কবির সম্রাট কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবীরের ছেলে।

বাড্ডা থানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাজহারুল ইসলাম জানান, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে ইশতিয়াক কবির সম্রাট বাড্ডা থানা এলাকার আফতাবনগরে ঘোরাঘুরি করছেন।পরে তাকে গ্রেফতার করে কালিয়াকৈর থানায় বিষয়টি অবহিত করা হয়।

উল্লেখ্য বৈষম্য বিরোধী আন্দোলনে ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ও পলায়নের পর থেকে কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক কবীর এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।২৩ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর১২টার দিকে রাজধানীর বাড্ডা এলাকার আফতাবনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা বাড্ডা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাজাহারুল ইসলাম ইসতিয়াক কবির সম্রাটের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সম্রাটকে কালিয়াকৈর থানায় সোপর্দ করা হবে। কালিয়াকৈর থানার অপারেশন ইন্সপেক্টর যোবায়ের আহমেদ বলেন,বাড্ডা থানা থেকে কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক কবিরকে গ্রেফতার করার সংবাদটি পেয়েছি এবং খুব দ্রুত সময়ে গ্রেফতারকৃত সম্রাট কে কালিয়াকৈর থানায় নিয়ে আসা হবে। এ বিষয়ে কাজ চলমান রয়েছে।

Facebook Comments Box

Posted ১১:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com