মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শিক্ষানুরাগী মিজানুর রহমান মামুনের গ্লোবাল স্টার এ্যাওয়ার্ড লাভ

শান্তিগঞ্জ প্রতিনিধি   |   মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   116 বার পঠিত

শিক্ষানুরাগী মিজানুর রহমান মামুনের গ্লোবাল স্টার এ্যাওয়ার্ড লাভ

সুনামগঞ্জের ছাতকের হায়দরপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক শিক্ষানুরাগী সদস্য মিজানুর রহমান মামুনের গ্লোবাল স্টার এ্যাওয়ার্ড লাভ।

গ্লোবাল স্টার কমিউনিকেশনের উদ্যোগে শনিবার সকালে রাজধানী ঢাকার তেজগাঁও স্থ শহিদ তাজউদ্দীন স্মরণী হোটেল হলিডে ইন এ এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মোহাম্মদ জয়নুল আবেদীনের হাত থেকে পদকটি গ্রহন করেন হায়দরপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক শিক্ষানুরাগী সদস্য মিজানুর রহমান মামুন।

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচ্যার এন্ড টেকনোলজির প্রফেসর ডা.এম এ সাত্তারের সভাপতিত্বে ও গ্লোবাল স্টার কমিউনিকেশনের নির্বাহী পরিচালক আর কে রিপনের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আই বি এ আই এস ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আহসান উল্লাহ, সংগীত শিল্পী ফাতেমা তুজ জহুরা, মিডিয়া ব্যক্তিত্ব রেজা উদ্দিন স্টালিন, এটিএন বাংলার প্রোগ্রামার তাসিক আহমেদ, আসিফুর রহমান, জায়েদ হোসাইন লাকি, শেরেবাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের সিলেট বিভাগীয় সমন্বয় সাংবাদিক সাকির আমিন প্রমূখ। উল্লেখ্য গ্লোবাল স্টার কমিউনিকেশন সারা দেশে জরিপ করে সমাজ সেবা, শিক্ষানুরাগী, শিক্ষক, সাহিত্যে ও শিল্পী দের খোঁজে বের করে এ পদক গুলো দেওয়া হয়। তারই অংশ হিসেবে ছাতকের হায়দরপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক শিক্ষানুরাগী সদস্য মিজানুর রহমান মামুনকে এ পদক দেওয়া হয়।

Facebook Comments Box

Posted ১০:৩৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com