বৃহস্পতিবার ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিশ্বনাথে ভারতীয় মদসহ কারবারি গ্রেপ্তার

বিশ্বনাথ প্রতিনিধি   |   রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   197 বার পঠিত

বিশ্বনাথে ভারতীয় মদসহ কারবারি গ্রেপ্তার

সিলেটের বিশ্বনাথে ৬২ বোতল ভারতীয় মদসহ এক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তার নাম আলী আহমদ (৩০)। সে উপজেলার দেওকলস ইউনিয়নের সৎমানপুর গ্রামের এখলিছ আলীর ছেলে। আজ রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে তাকে সিলেট আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগের দিন শনিবার (১৮ জানুয়ারি) রাত দেড়টায় নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার খাটের নীচ থেকে সাদা পলিথিনের বস্তায় রাখা ৮ বোতল ভারতীয় এসিব্লাক ও ৫৪ বোতল অফিসার চয়েজ মদ উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, আলী আহমদ মাদক চোরাচালান ও বিক্রির সাথে জড়িত। ঘটনার দিন বিক্রির উদ্দেশ্যে মাদকের এ চালান সে হেফাজতে নিয়ে নিজ বসত ঘরে লুকিয়ে রাখে। গোপন সংবাদের ভিত্তি অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ মো. রুবেল মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৬২ বোতল ভারতীয় মদসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে সিলেট বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ১১:১৮ অপরাহ্ণ | রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com