মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রেমিট্যান্স যোদ্ধাদের শ্রম ও ঘামের মাধ্যমে দেশের অনেক সংকট নিরসন হয় : আশরাফুজ্জামান পিপিএম 

অনলাইন ডেস্ক   |   রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   146 বার পঠিত

রেমিট্যান্স যোদ্ধাদের শ্রম ও ঘামের মাধ্যমে দেশের অনেক সংকট নিরসন হয় : আশরাফুজ্জামান পিপিএম 

অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বনাথ ওসমানীনগর (সার্কেল) আশরাফুজ্জামান পিপিএম বলেছেন, প্রবাস জীবন দূর থেকে দেখতে যত সুন্দর বাস্তবে তেমন নয়, তারপরো আমাদের প্রিয় দেশ ছেড়ে প্রবাসে পাড়ি দিতে হয়। নিজের দেশ ছেড়ে প্রবাসে পাড়ি দেওয়া সুখের কোন বিষয় নয়, বরং বিষাদের। প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের শ্রম ও ঘামের মাধ্যমে দেশের অনেক সংকট নিরসন হয়। তাই তাদের সমস্যা নিরসনে আমাদের আরও আন্তরিক হতে হবে। তাদের সমস্যা নিরসনে পুলিশ আন্তরিক ভাবে কাজ করছে এবং আমরা আন্তরিক ভাবে কাজ করছি।

শনিবার (১৮ জানুয়ারি) রাতে বিশ্বনাথ পৌর শহরের ভ্যানু সেন্টারে গ্লোবাল বিশ্বনাথ এনবিআর সোসাইটির আয়োজনে আইনশৃঙ্খলা ও প্রবাসীদের সার্বিক নিরাপত্তা বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের সভাপতি মাফিজ খানের সভাপতিত্বে সহসভাপতি আলহাজ্ব মিছবাহ উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ রুবেল মিয়া।

সভায় উপস্থিত হয়ে মতামত তুলে ধরেন, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের সন্মানিত ট্রাষ্টি বাবুল মিয়া, খেলাফত মজলিস সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, পৌর জামাতের আমির মাষ্টার ইমাদ উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি রহমত আলী, সাবেক সভাপতি কাজী মাওলানা জামাল উদ্দিন, উপজেলা সমিতির সভাপতি শাখাওয়াত আলী শাহী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, আবুল কালাম,আবদুল মতিন, মুজিবুর রহমান, দুদু মিয়া, ডাঃ শানুর আলী মামুন, বীর মুক্তিযোদ্ধা আবদুর রব, হাসান আলী, আমেরিকা প্রবাসী মনির উদ্দিন, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ কলেজের অধ্যক্ষ নেছার আহমেদ, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, নেছার আহমদ লিলু, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার প্রমুখ।

Facebook Comments Box

Posted ১১:০১ অপরাহ্ণ | রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com