মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সিলেটে র‍্যাবের অভিযানে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   141 বার পঠিত

সিলেটে র‍্যাবের অভিযানে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

নাশকতা মামলায় সাবেক ছাত্রলীগ এক নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে সিলেট নগরের বন্দরবাজার এলাকা থেকে মাসুক আহমেদকে (৩১) গ্রেফতার করে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯।

র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার বিকালে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাসুক সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকার চাল্লাইন গ্রামের আব্দুল মান্নানের ছেলে ও জৈন্তা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি।

সিলেট কোতোয়ালি মডেল থানায় তার বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে বলে জানিয়েছে র‍‍্যাব।

এদিকে, মাসুক আহমেদকে বৃহস্পতিবার সিলেট আদালতে তুলে ৫ দিনের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করেছে। তবে এর শুনানি পরবর্তীতে হবে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক।

Facebook Comments Box

Posted ৭:২৫ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com