



অনলাইন ডেস্ক | শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 221 বার পঠিত

বিশ্বনাথ উপজেলার পনাউল্লাহ বাজার ও সিংগেরকাছ বাজারে গণসংযোগ করছেন সিলেট-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী বড় খুরমা জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের সাথে কুশলবিনিময় করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের ঐ মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন শফিকুর রহমান চৌধুরী।
নামাজ শেষে কুশলবিনিমিয় করে জানান, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশ্বনাথ-ওসমানীনগর (সিলেট-২) আসনে তিনি আওয়ামী লীগের প্রার্থী। প্রার্থী হিসেবে তিনি মুসল্লিদের কাছে দোয়া ও সহযোগিতা চান।
পাশাপাশি দুই উপজেলার প্রত্যেকটি এলাকাকে উন্নয়নের সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে এবং সকলের পাশে থেকে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন শফিক চৌধুরী।


Posted ৮:৫৩ অপরাহ্ণ | শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
ajkersangbad24.com | Fayzul Ahmed


