মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিশ্বনাথে বড় বিলে ঝপঝপ শব্দের তালে দিনভর চলে পলো বাওয়া

বিশ্বনাথ প্রতিনিধি   |   বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   144 বার পঠিত

বিশ্বনাথে বড় বিলে ঝপঝপ শব্দের তালে দিনভর চলে পলো বাওয়া

শুষ্ক মৌসুমে হাওর-বিলের পানি শুকিয়ে গেলে দলবেঁধে পলো ও ঠেলা জাল দিয়ে মাছ ধরতে নামত গ্রামের মানুষ। সেই দিন যেন হারিয়ে গেছে। এখন এভাবে মাছ ধরার দৃশ্য তেমন চোখে পড়ে না। তবে ২০০ বছরের ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছরের পহেলা মাঘ ‘পলো বাওয়া’ উৎসব হয় সিলেটের বিশ্বনাথ উপজেলার গোয়াহরি গ্রামে। এরই ধারাবাহিকতায় বুধবার দিনভর গ্রামটির বড়বিলে মাছ ধরে এলাকাবাসী। ঝপ-ঝপা-ঝপ শব্দের তালে বিকেল পর্যন্ত চলে ‘পলো বাওয়া’।

উৎসবে অংশ নিতে ও দেখতে বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৮টা থেকেই গোয়াহরি গ্রামের বাসিন্দাদের পাশাপাশি আশপাশের কয়েক গ্রামের লোকজন বড়বিলের পাড়ে জড়ো হয়। পুরুষদের পাশাপাশি অনেক নারী ও শিশু আসে। ১০টার দিকে গ্রামের সব বয়সী পুরুষ ও অন্য গ্রাম থেকে আসা আত্মীয়স্বজন মাছ ধরতে বিলে নামেন। পলোর পাশাপাশি কেউ কেউ মাছ শিকারে নামেন ঠেলা জাল ও হাত জাল দিয়ে। তীব্র শীত উপেক্ষা করে ৪ ঘণ্টা মাছ ধরা চলে। অন্য বছরের তুলনায় এবার রুই, কাতলা, বোয়াল, শোল ও কার্ফু মাছ বেশি ধরা পড়েছে।

পলো দিয়ে মাছ ধরতে এসেছিলেন ইকবাল হোসেন। পেয়েছেন দুটি বোয়াল মাছ। তাঁর বন্ধু সোহাগ ধরেছেন বড় একটি শোল ও একটি কাতলা। আলীম উদ্দিন নামে আরেক যুবক ধরেছেন দুটি বোয়াল। বড় একটি বোয়াল ও কার্ফু মাছ ধরা নাজমুজ্জামান বলেন, অন্য বছরের তুলনায় এবার মাছ কিছুটা কম। গত বছর তিনি চারটি মাছ ধরেছিলেন। বিলের ধারে দাঁড়িয়ে নানা বয়সী মানুষ উপভোগ করেন এই মাছশিকার। ইউপি চেয়ারম্যান হাফিজ আরব খান বলেন, প্রায় ২০০ বছর ধরে মাঘের প্রথম দিনে পলো বাওয়া উৎসব হচ্ছে। এইদিন এখানে এক ভিন্ন রকম দৃশ্য উপভোগ করতে পারা যায়।

Facebook Comments Box

Posted ১০:৩৮ অপরাহ্ণ | বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com