মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আমতলী আদালতে চার মাস ধরে বিচারক নেই, ভোগান্তিতে ১৫ হাজার মানুষ

আমতলী (বরগুনা) প্রতিনিধি   |   মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   113 বার পঠিত

আমতলী আদালতে চার মাস ধরে বিচারক নেই, ভোগান্তিতে ১৫ হাজার মানুষ

আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত চার মাস ধরে বিচারক নেই। এতে ভোগান্তিতে পড়েছে আদালতে মামলার সঙ্গে সম্পৃক্ত অন্তত ১৫ হাজার মানুষ। দ্রুত আদালতের বিচারক দেয়ার দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।

জানা গেছে, আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২ হাজার ৭’শ মামলা চলমান রয়েছে। আমতলী ও তালতলী উপজেলার অন্তত ১৫ হাজার মানুষ ওই মামলার সঙ্গে সম্পৃক্ত রয়েছে। গত বছর ১২ সেপ্টেম্বর আদালতের বিচারক মো. আরিফুর রহমানকে বদলী করা হয়। এরপর থেকে আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক পদ খালী রয়েছে। বরগুনা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত বিচারক মো. রাকিবুল হাসান সপ্তাহে দুইদিন আমতলী আদালতের মামলা কার্যক্রম পরিচালনা করছেন। এতে মামলা কার্যক্রমে বেশ বিড়াম্বনার শিকার হচ্ছে। ভোগান্তি পোহাতে হচ্ছে আদালতের মামলার সঙ্গে সম্পৃক্ত অন্তত ১৫ হাজার মানুষের।

নাম প্রকাশে অনিচ্ছুক মামলার কয়েকজন আসামি বলেন, গত চার মাস ধরে আদালতে বিচারক নেই। এতে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত আদালতে বিচারক দেয়ার দাবী জানান তিনি।

আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের তরুণ আইনজীবি সৈয়দ নুহু-উল আলম নবীন বলেন, গত চার মাস ধরে আদালতে নিয়মিত বিচারক নেই। বরগুনা থেকে বিচারক এতে সপ্তাহে দুইদিন আদালতের কার্যক্রম পরিচালনা করছেন। এতে মক্কেলদের বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে।

আমতলী বার অফিসের সভাপতি অ্যাডভোকেট মহসিন মিয়া বলেন, আদালতে বিচারক না থাকায় মামলার সঙ্গে সম্পৃক্ত অন্তত ১৫ হাজার মানুষের বিচার ব্যবস্থায় সমস্যা হচ্ছে। বিচার কার্যক্রম তরান্ত্রিত করতে দ্রুত আদালতে বিচারক দেয়ার দাবী জানান তিনি।

Facebook Comments Box

Posted ১০:৫৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com