সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত জামালগঞ্জের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ

দিল আহমেদ, জামালগঞ্জ (সুনামগঞ্জ)   |   বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   232 বার পঠিত

ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত জামালগঞ্জের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছুটি ছাড়াই দুদিন যাবত অফিসে অনুপস্থিত রয়েছেন। এতে দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানা যায়।

শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ জামালগঞ্জ উপজেলায় যোগদান করার পর থেকেই অনিয়মিত অফিস করছেন বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে। গত ৫ ডিসেম্বর বৃহস্পতিবার অফিসে হাজিরা দিয়েই চলে যান নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়াতে। পরে শুক্র ও শনি সরকারি ছুটি কাটালেও রবিবার অফিস চলাকালীন সময় পর্যন্ত তিনি অফিসে উপস্থিত ছিলেন না। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক বিভিন্ন মিটিংয়ে তাঁর ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও অনিয়মিত অফিস করার ব্যাপারে অসন্তোষ প্রকাশ করলে স্থানীয় গনমাধ্যমকর্মীরা অফিসে গেলে এরকম চিত্র দেখতে পান। এছাড়াও চলমান বার্ষিক পরিক্ষার মত গুরুত্বপূর্ণ সময়ে দুই দিন অফিসে অনুপস্থিত থাকার খবর জানাজানি হলে ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন স্কুলের সচেতন অভিভাবকগন।

রবিবার (৮ ডিসেম্বর) সকাল ১১টা ও পূনরায় বিকেল ৩ টায় অফিসে খোঁজ নিলে সহকারী দুই শিক্ষা কর্মকর্তা ও দাফতরিক অফিস কক্ষে সবাইকে উপস্থিত পেলেও উপজেলা শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ উপস্থিত ছিলেন না। সম্প্রতি এই শিক্ষা কর্মকর্তা যোগদান করার পরপরই বিভিন্ন মিটিংয়ে শিক্ষকদেরকে নানা ভাবে হয়রানি করছে। যা নাম প্রকাশে একাধিক শিক্ষক জানিয়েছেন।

এব্যাপারে জামালগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমদকে ফোন করলে তিনি জানান, আমার মা অসুস্থ। আমি বর্তমানে আমার বাড়ি ব্রাক্ষনবাড়িয়াতে অবস্থান করছি। ছুটি নিয়েছেন কি-না জানতে চাইলে তিনি জানান, জেলা শিক্ষা কর্মকর্তা স্যারকে ফোনে জানিয়ে আসছি।

জেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তার কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি কিছু জানিনা। ডিপিও স্যারকে জিজ্ঞেস করেন। পরে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার কাছ থেকে জামালগঞ্জ শিক্ষা কর্মকর্তা কোনো ছুটি নেননি। তিনি যদি কর্মস্থলে না থাকেন তাহলে তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।।

Facebook Comments Box

Posted ৯:৪৭ অপরাহ্ণ | বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com