সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ওসমানীনগরে এ্যাম্বুলেন্স-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

ওসমানীনগর প্রতিনিধি   |   মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   119 বার পঠিত

ওসমানীনগরে এ্যাম্বুলেন্স-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

সিলেটের ওসমানীনগরে এ্যাম্বুলেন্স-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মাহবুব হাসান পংকি (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় নিহতের ছেলে রাফি আহমদ (১৩) গুরুতর আহত হয়।

গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর ) রাত ৭টায় উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের কসেরতল নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

নিহত পংকি উপজেলার সাদীপুর ইউনিয়নের চাতলপাড় গ্রামের রমজান আলী ওরপে রসগুল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৭টার দিকে মাহবুব হাসান পংকি ও তার ছেলে মোটরসাইকেল যোগে গোয়ালাবাজারের দিকে আসছিলেন। উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের কসেরতল এলাকায় পৌছামাত্র বিপরীত দিক থেকে হবিগঞ্জগামী একটি দ্রুতগতির এ্যাম্বুলেন্সের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলসহ আরোহীরা এ্যাম্বুলেন্সের নিচে ঢুকে পরে।

ঘটনার পর পর স্থানীয়রা গুরুতর আহত মোটরসাইকেল আরোহী পংকি ও তার ছেলে রাফিকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে মাহবুব হাসান পংকি মারা যান। নিহত পংকির ছেলে রাফির অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।

শেরপুর হাইওয়ে থানার সেকেন্ড অফিসার এসআই হাদিউল ইসলাম হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

Posted ১০:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com