সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নিজ গাড়িতে গাছচাপায় যুক্তরাজ্য প্রবাসী নিহত

ওসমানীনগর প্রতিনিধি   |   রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   150 বার পঠিত

নিজ গাড়িতে গাছচাপায় যুক্তরাজ্য প্রবাসী নিহত

যুক্তরাজ্যে প্রচণ্ড ঘুর্ণিঝড়ের কবলে পরে নিজের গাড়িতে বিশাল আকারের গাছেচাপায় ঘটনাস্থলেই কাহের হোসেন শাহিন(৫৫) নামের এক প্রবাসী নিহত হয়েছেন। গত শনিবার যুক্তরাজ্য সময় বিকেলে ৪টার দিকে বার্মিংহামের এরডিংটনের নিউ সাটন রোডে নিজের গাড়িতে একটি গাছের নিচে চাপা পড়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন তিনি।

৬ মেয়ে ও ১ ছেলে সন্তানেরজনক বার্মিংহামের বাঙ্গালি কমিউনিটির পরিচিতমুখ কাহের হোসেন শাহিন সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউপির সিকন্দরপুর গ্রামের মৃত আকমল মিয়ার ছেলে ও প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর গরীব কল্যাণ সমিতির সহ-সভাপতি। যুক্তরাজ্য কমিউনিটির পরিচিত ও জনপ্রিয় ব্যক্তি কাহের হোসেন শাহিন যুক্তরাজ্যের অসংখ্য সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। কাহের হোসেন শাহিনের আকস্মিক মৃত্যুতে গোটা যুক্তরাজ্যের বাঙ্গালী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহত কাহের হোসেন শাহিনের চাচাতো ভাই বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান আবদাল মিয়া বলেন, পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিন ধরে শাহিন যুক্তরাজ্যে বসবাস করে আসছেন। তার এই আকস্মিক মৃত্যুতে আমরা দেশে ও প্রবাসের সকল আত্মীয়স্বজন শোকাহত হয়ে পরেছি। শাহিনের আত্মার মাগফেরাত কামনা করে সকলের নিকট নিহত শাহিনের জন্য দোয়া কামনা করেন তিনি।

 

Facebook Comments Box

Posted ১১:১২ অপরাহ্ণ | রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com