সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শান্তিগঞ্জের দরগাপাশায় ফসলরক্ষা বাঁধের পিআইসি গঠনে গণশুনানী

শান্তিগঞ্জ প্রতিনিধি   |   রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   153 বার পঠিত

শান্তিগঞ্জের দরগাপাশায় ফসলরক্ষা বাঁধের পিআইসি গঠনে গণশুনানী

২০২৪-২৫ অর্থবছরে হাওর এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত, সংস্কার, স্কীম প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার দরগাপাশা ইউনিয়ন পরিষদ হলরুমে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।

গণশুনানি করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা সুকান্ত সাহা। শুনানির সময় উপস্থিত কৃষকদের মতামতের ভিত্তিতে প্রকৃত কৃষক প্রকল্পের জন্য আবেদন করেছেন কি না তা নিশ্চিত হন তিনি। অন্যান্য বছর যারা বাঁধের ভালো কাজ করেননি তাদেরকে এবছর প্রকল্প দেওয়া হবে না বলে জানিয়েছেন। এসময় বেরি বাঁধের কাজ যথাসময়ে টেকসই কাজ করার তাগিদ দেন। বাঁধের কাজে কোনো গাফলতি, অনিয়ম হলে পিআইসি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আগামী ১৫ ডিসেম্বর থেকে বাঁধের কাজ শুরু হবে এবং ২৮ ফেব্রুয়ারীর মধ্যে কাজ শেষ করতে হবে বলে জানান ইউএনও সুকান্ত সাহা।

এসময়, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফজলে রাব্বানি চৌধুরী, পাউবো কর্মকর্তা (এসও) আবদুল মোমিন, কৃষি কর্মকর্তা আহসান হাবীব, দরগাপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজি জালাল উদ্দিন, দরগাপাশা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কুটি মিয়া, উপজেলা জামায়াতের আমির আবু খালেদ, এমদাদ মিয়াসহ স্থানীয় কৃষক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবছর শান্তিগঞ্জ উপজেলায় ৬০টি প্রকল্পের প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে যার মধ্যে দরগাপাশা ইউনিয়নে ১৩ টি প্রকল্প রয়েছে।

Facebook Comments Box

Posted ১০:৫৫ অপরাহ্ণ | রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com