সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিশ্বনাথে পুলিশ ক্লিয়ারেন্স বাণিজ্য : কনস্টেবল ক্লোজ

বিশ্বনাথ প্রতিনিধি   |   শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   144 বার পঠিত

বিশ্বনাথে পুলিশ ক্লিয়ারেন্স বাণিজ্য : কনস্টেবল ক্লোজ

ফাইল ছবি

ঘুষের বিনিময়ে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদানের অভিযোগে বিশ্বনাথ থানা পুলিশের কনস্টেবল গৌতম রায়কে পুলিশ লাইনসে ক্লোজড করা হয়েছে। বৃহষ্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে উর্ধ্বতন কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল মিয়া।

জানা গেছে, বিশ্বনাথ থানায় যোগদানের পর থেকেই পুলিশ কনস্টেবল (ক-৪৭৭) গৌতম রায় পুলিশ ক্লিয়ারেন্স বাণিজ্যে জড়িয়ে পড়েন। অন্যান্য দায়িত্ব এড়িয়ে থানার একটি কক্ষকে রীতিমতো অফিস বানিয়ে ঘুষের বিনিময়ে ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদান করতেন তিনি। ঘুষ ছাড়া পুলিশ ক্লিয়ারেন্স পাওয়া যায়নি।

নিয়মানুযায়ী ৫০০ টাকার ব্যাংক চালান দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার কথা থাকলেও বিশ্বনাথ থানায় ঘটছে ভিন্ন ঘটনা। এখানে ব্যাংক চালানের পাশাপাশি ক্লিয়ারেন্স প্রতি ৫-১০ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে। এমনকি, বড় অংকের ঘুষ নিয়ে বিভিন্ন মামলার আসামিদেরও ক্লিয়ারেন্স দেয়া হয়েছে। এসব ঘুষের টাকা আদায় করতেন কনস্টেবল গৌতম।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কনস্টেবল গৌতমের ঘুষ গ্রহণের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, পুলিশ ক্লিয়ারেন্সের জন্য গুনে গুনে টাকা নিচ্ছেন তিনি।

এর আগে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল মিয়ার বিরুদ্ধেও ক্লিয়ারেন্স বাণিজ্যের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে কনস্টেবল গৌতম রায় ক্লোজড হওয়ার বিষয়টি স্বীকার করেন। তবে কী কারণে তাকে ক্লোজড করা হয়েছে তা তিনি জানেন না বলে দাবি করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল মিয়া বলেন, ‘প্রশাসনিক কারণেই কনস্টেবল গৌতমকে প্রত্যাহার করা হয়েছে।’

Facebook Comments Box

Posted ১০:২৬ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com