



বিশ্বনাথ প্রতিনিধি | শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 170 বার পঠিত

সিলেটের বিশ্বনাথে একটি বাড়িতে দিনে-দুপুরে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। বাড়ির চারটি পরিবারের বসতঘরের দরজা ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ধীতপুর গ্রামের ব্যবসায়ী হেলাল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
হেলাল মিয়া জানান, আজ তার ছোট বোনের বিয়ে ছিল। তাই তিনির ও বাড়ির অন্য তিনটি পরিবারের সবাই নিজ নিজ বসত ঘর তালাবদ্ধ করে, জুমার নামের পূর্বে স্থানীয় কমিইউনিটি সেন্টারে চলে যান। এই সুযোগে দুর্বৃত্তরা তার নিজ ঘর ও প্রতিবেশী আইয়ুব আলী, তঞ্জব আলী, ও দুবাই প্রবাসী আবুল কালামের বসত ঘরের দরজা ভেঙ্গে নগদ প্রায় সাড়ে লক্ষ টাকা ও ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। বিবাহ অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে তারা দেখতে পান সকলের ঘরের তালা ভাঙ্গা ও ভেতরের সবকিছু তছনছ করা। খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করে থানা পুলিশ।
এ বিষয়ে কথা হলে ঘটনাস্থলে থাকা বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই অনিক বড়–য়া জানান, প্রাথমিক ভাবে মনে হচ্ছে, খালি বাড়ি পেয়ে সংঘবদ্ধ চোরেরা এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি তদন্ত হচ্ছে। ঘটনাকারীদের আইনের আওতায় আনা হবে।

Posted ৯:৫৯ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed


