



অনলাইন ডেস্ক | বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 169 বার পঠিত

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি যুক্তরাজ্য প্রবাসী সাইফুল ইসলাম ফয়জুল’-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছেন কলকলিয়া ইউনিয়ন বিএনপি পরিবারের নেতৃবৃন্দ।
কলকলিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি বালিকান্দী গ্রামের (বর্তমানে ঘুংগিয়ারগাঁও গ্রাম নিবাসী) যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা সাইফুল ইসলাম ফয়জুল সম্প্রতি সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছেন। তাঁর আগমনকে স্বাগত জানানোর পাশাপাশি কলকলিয়া ইউনিয়ন শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে সোমবার (২ ডিসেম্বর) রাতে দলীয় কার্যালয়ে সাইফুল ইসলাম ফয়জুল’কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছেন বিএনপি পরিবারের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ আব্দুস সোবহান, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ কামারুজ্জামান, সাবেক সাধারন সম্পাদক এম সাদিকুর রহমান নান্নু, সাবেক সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান তুতি, বিএনপি নেতা আব্দুস ছালাম, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ূন কবির, বিএনপি নেতা আনোয়ারুল হক, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল ইসলাম লেবু, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি রোকন মিয়া, সাধারন সম্পাদক সোহেল আহমদ, সহ-সভাপতি শামসুজ্জামান, কামরুল হাসান লিটন, সিলেট মহানগর ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক জুনাইদ জুনেদ, কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজুল হক ও যুগ্ম সাধারন সম্পাদক মির্জা ইমাদ উদ্দিন মাছুম প্রমূখ।

Posted ১০:৩০ অপরাহ্ণ | বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed


