



গোয়াইনঘাট প্রতিনিধি | মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ | প্রিন্ট | 262 বার পঠিত

সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ট্রিপল মার্ডার মামলার পরোয়ানা ভুক্ত পলাতক এক আসামীকে ৯বছর পর গ্রেফতার করেছে পুলিশ।
ধৃত ট্রিপল মার্ডার মামলার আসামী আঃখালিক উপজেলার দারিখাই গ্রামের মৃত ইয়াফুজ আলীর ছেলে।
পুলিশ সূত্র জানায়, সোমবার (২৫ মার্চ) গোয়াইনঘাট থানা এলাকায় থানার এসআই মিথুন তালুকদার, এনএসআই উওম কৈরী, এএসআই পলাশ চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে।অভিযানে গোয়াইনঘাট থানার মামলা নং ০৪(০৩)১৫ সালের ট্রিপল মার্ডার মামলার পরোয়ানা ভুক্ত ৯ বছর যাবত পলাতক আসামী আঃ খালিককে গ্রেফতার করা করেছে।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো রফিকুল ইসলাম বলেন, ট্রিপল মার্ডার মামলার পরোয়ানাভুক্ত ৯ বছর ধরে পলাতক আসামী আঃ খালিককে গ্রেফতার করা হয়েছে।ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Posted ৫:৫৩ পিএম | মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed


