শিরোনাম >>
শিরোনাম >>

এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের মাধবপুর থেকে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অনলাইন ডেস্ক   |   সোমবার, ১৬ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   25 বার পঠিত

এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের মাধবপুর থেকে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হবিগঞ্জের মাধবপুরে বিশেষ অভিযান চালিয়ে ৫০ বোতল এসকাফ সিরাপসহ নারী-পুরুষ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।

রোববার (১৫ নভেম্বর) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে (এসআরবি-৯) সিলেটের সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মাধবপুর উপজেলার জগদীশপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

এসআরবি-৯ জানায়, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের হেফাজতে মাদকদ্রব্য এসকাফ সিরাপ থাকার কথা স্বীকার করেন। পরে তাদের দেখানো মতে, বসতঘর থেকে দুটি কালো রঙের পলিথিনে রাখা ২৫টি করে মোট ৫০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা-বাগান এলাকার জানকী ভর (৩০), পিতা মৃত রাজকুমার ভর এবং একই উপজেলার গোয়াছনগর এলাকার সাহেদ মিয়া (৩০), পিতা মৃত জারু মিয়া।

এসআরবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য এসকাফ সিরাপ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।

এ তথ্যটি নিশ্চিত করেছেন এসআরবি-৯ -এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করে তাদের এবং উদ্ধার করা মাদকদ্রব্য হবিগঞ্জের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৯, জানায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে।

Posted ৭:২৮ পিএম | সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com