



আমতলী (বরগুনা) প্রতিনিধি | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 26 বার পঠিত

বরগুনার আমতলীর চাওড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো.রেজাউল করিম পান্না আকনের বিরুদ্ধে বৃহস্পতিবার বেলা ১১ টার সময় আমতলীর ডাক বাংলোর হল রুমে সংবাদ সম্মেলন করেন চাওড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. আসাদুজ্জামান মোমেন আকন।
লিখিত বক্তাব্যে মো. আসাদুজ্জামান মোমেন আকন বলেন ৫ই আগষ্ট২০২৪ খ্রীঃ আওয়ামী লীগ সরকারের পতনের পর চাওড়া ইউনিয়নে সালিশি বাণিজ্য সরকারি প্রণোদনায় দলের নাম ভাঙ্গিয়ে দলীয় নেতাকর্মীদের কাছ থেকে টিউবওয়েল বিজিবি চালসহ অন্যান্য সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয় পান্না আকন। গত ১৯ সেপ্টেম্বর রেজাউল করিম পান্না আকনের এসব কর্মকান্ডে অতিষ্ট হয়ে এলাকার সাধারণ জনগণ ও তৃণমূলের নেতাকর্মীরা তাকে ঘটখালীর একটি দোকানে অবরুদ্ধ করে পরবর্তীতে পৌর বিএনপির সাবেক আহবায়ক কবির ফকির (পান্না) আকনের দ্বারা মুচলেকা দিয়ে ভুক্তভোগীদের তিন দিনের মধ্যে সকল টাকা ফেরত দেওয়ার কথা বলে নিয়ে আসেন।
কিন্তু তার পরের দিন পান্না আকনের লোকজন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোমেন আকনের অফিসে অতর্কিত হামলা চালায় এবং সেখানে উপস্থিত উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন মিরাজ স্বেচ্ছাসেবক দল চাওড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ফয়সাল আকন আহত হয়।
পরবর্তীএ ঘটনায় উপজেলা বিএনপি কর্তৃক একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেই কমিটি সম্পূর্ণ অসাংগঠনিকভাবে তদন্ত কমিটি গঠন করেন বলে জানান,আসাদুজ্জামান মোমেন আকন। এ সময় তিনি আরো আরো বলেন অসাংগঠনিকভাবে তদন্ত কমিটি গঠন করায় আমি উক্ত তদন্ত কমিটি প্রত্যাখ্যান করি।এ জন্য জনসাধারনের টাকা ফেরৎ পাওয়ার জন্য ভুক্তভোগিদের নিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি মো. জাহাঙ্গির মাষ্টার, শ্রমিক দল আমতলী উপজেলা শাখার সভাপতি তরিকুল ইসলাম সোহাগ, সাধারন সম্পাদক মো. কামাল হোসেন বিশ^াস, আমতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরিফুর রহমান, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মো. জাকির হোসেন মিরাজ. আমতলী পৌর শ্রমিক দলের সভপতি মিল্টন হাওলাদার,চাওড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল ফয়সাল আকন, চাওড়া ইউনিয়ন কৃষক দলের আহবায়ক তোফাজ্জেল হোসেন তপু, শ্রমিক দলের সভাপতি মো বেল্লাল প্যাদা, চাওড়া ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক মেহেদি হাসান প্রমুখ। সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ রেজাউল করিম পান্না আকনের বিরুদ্ধে দলীয় ভাবে সাংগঠনিক ব্যবস্থা ও প্রশাসনের কাছে বিচারের দাবী জানিয়েছেন।
এ বিষয় চাওড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রেজাউল করিম পান্না আকন তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বিকার করে বলেন আমাকে ফাসানোর জন্য মিথ্যা অপবাদ ও নাটক সাজানো হয়েছে।
আমতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. তুহিন মৃধা বলেন চাওড়া ইউনিয়ন ব্এিনপির সাবেক সভাপতি মো. রেজাউল করিম পান্না আকন সাবেক আহবায়ক/ সদস্য সচিব বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন মোমেন আকনের বিরুদ্ধে তার অভিযোগের ভিত্তিত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Posted ৬:৫৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


