সোমবার ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

সভাপতি রানা, সম্পাদক ফয়জুল

সুনামগঞ্জ প্রতিনিধি   |   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   23 বার পঠিত

সভাপতি রানা, সম্পাদক ফয়জুল

‘শিক্ষকের মর্যাদার জয় হোক’ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সহকারী শিক্ষক রানা আচার্যকে সভাপতি ও ফয়জুল হককে সাধারণ সম্পাদক করে তিন বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় শান্তিগঞ্জ বাজারের সোহেল কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি বাদল চন্দ্র দাসের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষিকা রাবেয়া আক্তার ও মুর্শেদ আলম মিজানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোহাম্মদ হারুন রশিদ। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা শাখার সাধারণ সম্পাদক আবু হোসাইন মো. আসাদুল ইসলাম।

সম্মেলনে বক্তব্য দেন সদ্য বিদায়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান, সহকারী শিক্ষক রিন্টু কুমার দাশ, অনুজ কান্তি দাস, শামিম আহমেদ, আবু তাহের সনি, সুলতান আহমেদ, জাকিয়া সুলতানা, রুবি আক্তার, সজিব চন্দ্র দাস, ফয়জুল হক, সঞ্জিতা রানী তালুকদার, উম্মে কুলসুম, রানা আচার্য ও ধনঞ্জয় চন্দ্র। এ সময় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে সর্বসম্মতিক্রমে রানা আচার্যকে সভাপতি এবং ফয়জুল হককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি বিন্টু কুমার দাস, সহ-সভাপতি সজিব চন্দ্র দাশ, সত্যেন্দ্র চন্দ্র তরপদার, ফাতেমা বেগম চৌধুরী বিউটি, মোছা. খালেদা বেগম ও মোছা. রাবেয়া আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুজ জহুর, কামরুজ্জামান, সুলতান আহমদ ও মলয় কান্তি দাস, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, অর্থ সম্পাদক মুর্শেদ আলম মিজান, সহ-অর্থ সম্পাদক হেমন্ত কুমার দাস, মহিলা সম্পাদক জাকিয়া সুলতানা, সহ-মহিলা সম্পাদক ফারজানা জান্নাত ও মাহবুবা রহমান রিমি, দপ্তর সম্পাদক নির্মল চন্দ্র দাস, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক প্রানতোষ কুমার দাস, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক বাপ্পু কুমার দাস, প্রচার সম্পাদক অনুজ কান্তি দাস, সহ-প্রচার সম্পাদক নিবাস তালুকদার, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক কাকন শ্রী তালুকদার, সাংস্কৃতিক সম্পাদক রীনা রানী শর্মা, সহ-সাংস্কৃতিক সম্পাদক জুয়েল মিয়া ও ডেইজি তালুকদার, আইন সম্পাদক সম্রাট মিয়া, ক্রীড়া সম্পাদক আবু তাহের সনি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈকত দাস, প্রাথমিক ও শিক্ষা সমন্বয় সম্পাদক শাহনাজ ফেরদৌসী, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সাঈদ আহমদ সরদার এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তানজিনা বেগম নির্বাচিত হয়েছেন।
আয়োজকরা জানান, কমিটির অন্যান্য পদ ও সদস্যদের নাম পরবর্তীতে নির্বাচিত করা হবে।

Facebook Comments Box

Posted ৯:০৫ অপরাহ্ণ | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com