



গাজীপুর প্রতিনিধি | সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 29 বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈরে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের উদ্যোগে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বন্দীদের মুক্তির দাবিতে এ মিছিল করা হয় বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। একই দাবিতে গাজীপুর জেলা যুবলীগের নির্দেশনায় কালিয়াকৈর উপজেলা ও পৌর যুবলীগের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে দুটি পৃথক স্থানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে সদ্য ঘোষিত কালিয়াকৈর উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং যুবলীগের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে কিছুক্ষণ সড়কে অবস্থান করে পরে দ্রুত সরে যান।
কালিয়াকৈর উপজেলা যুবলীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো. শাওন চৌধুরীর নেতৃত্বে মিছিলটি চন্দ্রা ওয়ালটন এলাকায় অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তবে মিছিলের বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, আমি ফোর্স নিয়ে চন্দ্রায় উপস্থিত ছিলাম। তবে তারা অন্য কোথাও মিছিল করে চন্দ্রা মহাসড়কে মিছিল করেছে বলে প্রচার করছে।


Posted ৭:৫২ অপরাহ্ণ | সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


