



সুনামগঞ্জ প্রতিনিধি | মঙ্গলবার, ০৫ মে ২০২৬ | প্রিন্ট | 17 বার পঠিত

শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা(THO) ডা. ইকবাল হাসান, তিনি তাঁর পরিবারের পক্ষ থেকে শান্তিগঞ্জ হাজী আক্রম আলী এতিমখানায় হিফজ বিভাগের ছাত্রদের খাবারের জন্য পুরো এক মাসের খাদ্য (বাজার করে) প্রদান করেছেন, পাশা-পাশি নগদ আরও বিশ হাজার টাকাও দান করেছেন।
মঙ্গলবার (৫ মে) দুপুরে শান্তিগঞ্জ হাজী আক্রম আলী এতিমখানায় এতিম ছাত্রদের দুপুরে খাবার পরিবেশন করেছেন ও নিজেও তাদের সাথে খেয়েছেন। হাজী আক্রম আলী এতিম খানা পরিচালনা কমিটির সহ সভাপতি আবুল লেইছ এর সভাপতিত্বে, হাজী আস্তুরা বিবি ও হাজী জয়তারা মজিদ হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ হাফিজুর রহমান আবু হানিফার পরিচালনায় খাবার পরিবেশন সভায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা (THO) ডা. ইকবাল হাসান, উপজেলা মেডিকেল অফিসার ডা. তারিক জামিল অপু, হাজী আক্রম আলী এতিমখানা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ।
এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ বাজার জামে মসজিদের খতিব মুহাদ্দিস মাওলানা ফরিদ আহমদ, শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স সুপার সজিব, হাজী আক্রম আলী দাখিল মাদ্রসার সহ শিক্ষক আলী হায়দার,হারেজ আলী, নাজমুল ইসলাম, হাজী আক্রম আলী এতিমখানা হিফজ বিভাগের শিক্ষক হাফিজ মাহমুদুল হাসান, মাওলানা মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ব্যক্তিবর্গ ও হিফজ বিভাগের ছাত্রবৃন্দ প্রমূখ।
খাবার পরিবেশনের পূর্বে দোয়া পরিচালনা করেন শান্তিগঞ্জ বাজার জামে মসজিদের খতিব মুহাদ্দিস মাওলানা ফরিদ আহমদ।

Posted ৮:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ মে ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


