



সুনামগঞ্জ প্রতিনিধি | সোমবার, ০৪ মে ২০২৬ | প্রিন্ট | 28 বার পঠিত

কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এবং খাদ্য নিরাপত্তা মজবুত করার লক্ষ্যে প্রকৃত কৃষকেদের মাঝ থেকে অনলাইনে অভ্যন্তরীন বোর ধান সংগ্রহে কৃষক নির্বাচন ও বোর ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৪ মে) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজেন শান্তিগঞ্জ উপজেলা ঝিলমিল অডিটোরিয়ামে অনলাইনে লটারী করে আবেদনকারী কৃষকদের মাঝ থেকে লটারী করে ধান প্রদানকারী কৃষদের নির্বাচন কার্যক্রম উদ্ভোধন করেন। শান্তিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়ন থেকে অনলাইনে আবেদনকারী ২ হাজার ২শ ৯৩ জন কৃষকদের মাঝ থেকে অনলাইনে উপজেলা প্রশাসন, গনমাধ্যমকর্মী, স্থানীয়
জনপ্রতিনিধি,রজনৈতিক নেতাকর্মী সহ কৃষক প্রতিনিধিদের উপস্থিতিতে অনলাইনে লটারির মাধ্যমে ৭শ ৩১ জন কৃষক সরকারি ভাবে ধান প্রদানের জন্য নির্বাচিত করা হয়েছে। তবে অপেক্ষমান কৃষকদের তালিকায় আরো ১৪৯ জনকে রাখা হয়েছে। উক্ত অনলাইন লাটারী অনুষ্ঠান উদ্বোধন ও সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহজাহান।
এসময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আহসান হাবিব, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আব্দুর রব, উপজেলা খাদ্য পরিদর্শক (এলএসডি) আব্দুল আহাদ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. রুহুল হাসান, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির প্রধান উপদেষ্ঠা হাজী জালাল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও দরগাপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রওশন খান সাগর, জয়কলস ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবুজ মিয়া, উপজেলা বিএনপি নেতা মো. ইলিয়াছ মিয়া, শ্যামল চৌধুরী, মহির উদ্দিন মহির সহ প্রমুখ। পরে বিকাল সাড়ে ৪ টায় শান্তিগঞ্জ উপজেলা খাদ্য গোদাম প্রাঙ্গণে নির্বাচিত কৃষকের কাছ থেকে অভ্যন্তরীন বোর ধান কার্যক্রম উদ্ভোধন করা হয়েছে।
চলতি মৌসুমে শান্তিগঞ্জ উপজেলায় সরকার ৩৬ টাকা কেজি দরে (মন প্রতি ১ হাজার ৪৪০ টাকা) মোট ২ হাজার ১৯৫ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করবে। লটারীর মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে জনপ্রতি ৩ টন করে ধান ক্রয় করা হবে। প্রথম দফায় আগামী ১৫ জুন পর্যন্ত এই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করবে খাদ্য বিভাগ। পরবর্তীতে অপেক্ষমান কৃষকদের মাঝ থেকে ধান সংগ্রহ করা হবে।
শান্তিগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আব্দুর রব বলেন, চলতি বছর এই উপজেলা থেকে মোট ২১শত ৯৫ মেট্রিক টন ধান সংগ্র্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ১৫ জুন পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে। তিনি আরও বলেন, ধান দেওয়ার সময় কোনো কৃষক যদি কোনো প্রকার অনিয়মের শিকার হন, তবে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

Posted ৭:০৪ অপরাহ্ণ | সোমবার, ০৪ মে ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


