মঙ্গলবার ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কালিয়াকৈরে প্রফেসর ড. এনায়েত করিমের মৃত্যুতে স্মরণ সভা অনুষ্ঠিত 

গাজীপুর প্রতিনিধি   |   মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   28 বার পঠিত

কালিয়াকৈরে প্রফেসর ড. এনায়েত করিমের মৃত্যুতে স্মরণ সভা অনুষ্ঠিত 

গাজীপুরের কালিয়াকৈরে কৃতি সন্তান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি ও ইমেজিং বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. এনায়েত করিম  চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

প্রফেসর ড. এনায়েত করিম স্ট্রোকে আক্রান্ত হয়ে  ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ এপ্রিল মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে কালিয়াকৈর  উপজেলার  সর্ব মহলে এক শোকের  ছায়া নেমে আসে।

প্রফেসর ড. এনায়েত করিম  রাজাবাড়ি ( অনার্স ও ডিগ্রী)  কলেজের  গভর্নিং বডির  কো-অপ্ট   সদস্য ছিলেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে তার স্মরণে   গভর্নিং বডির উদ্যোগে  কলেজ সভা কক্ষে এক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় শোক প্রস্তাব সহ   মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা  ও শোক  সন্তপ্ত পরিবারের প্রতি গভীর  সমবেদনা জ্ঞাপন করে  মোনাজাত করা হয়। সভায় সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির সভাপতি  ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মিয়াজ উদ্দিন। অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন  কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এহসান আহমেদ, বিদ্যুৎসাহী ও কালিয়াকৈর  উপজেলা প্রেসক্লাবের সভাপতি  ইমরান হোসেন হান্নান, মোঃ বোরহান উদ্দিন, অভিভাবক প্রতিনিধি মোঃ হুমায়ুন  কবির, মোঃ মোখলেসুর রহমান, শিক্ষক প্রতিনিধি মোঃ আলাউদ্দিন, মোঃ আল-আমিন ও কনিকা আক্তার।

প্রফেসর ড. এনায়েত করিম কালিয়াকৈর উপজেলার বেগুনবাড়ি গ্রামে ৫ সেপ্টেম্বর ১৯ ৫৫ ইং সালে জন্মগ্রহণ করেন। তিনি  ছিলেন সৎ, বিনয়ী, পরোপকারী ও সাদা মনের মানুষ। তিনি জীবদ্দশায় কালিয়াকৈর সহ পার্শ্ববর্তী মির্জাপুর উপজেলায় সামাজিক প্রতিষ্ঠান ও স্কুল-কলেজের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৭:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com