



সুনামগঞ্জ প্রতিনিধি | মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 30 বার পঠিত

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার দামোধরতপী মাহমুদপুর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১১টায় মাদ্রাসার অফিস কক্ষে ম্যানেজিং কমিটির সভাপতি ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মাওলানা মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজের সভাপতিত্বে,অত্র মাদ্রাসার সদস্য সচিব ও সুপার মাওলানা মো. শহীদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় জরুরী সভায় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য মো. সাইফুল মিয়া, জুয়েল মিয়া, লেবু মিয়া,হাদিস মিয়া, মোছা: সুজিনা বেগম, শিক্ষক প্রতিনিধি সহকারী শিক্ষক মো. বেলাল আবেদিন, জুনিয়র শিক্ষক মো. কামরুজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক মো. আলী হোসেন, সিনিয়র সহকারী মৌলভী ইকবাল হোসেন, সহকারী শিক্ষক নেফাউর রহমান প্রমূখ।
সভায় মাদ্রাসার শিক্ষার মান উন্নয়ন নিয়ে কমিটির নেতৃবৃন্দ ব্যাপক আলোচনা করেন।

Posted ৯:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


