রবিবার ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কাহারোলে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে বিএনপি’র শুভেচ্ছা মিছিল 

আমিনুল ইসলাম, কাহারোল    |   রবিবার, ১৫ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   8 বার পঠিত

কাহারোলে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে বিএনপি’র শুভেচ্ছা মিছিল 

আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোলে রামচন্দ্রপুর ইউনিয়নের বলরাম পুর সাহা পাড়া গ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান মন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে দিনাজপুর ১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলামের নেতৃত্বে কাহারোল উপজেলা  বি.এন.পির বিকেল ৫ টায় একটি বিশাল মিছিল বের করে।

মিছিলটি কাহারোল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক গুলি প্রদক্ষিণ করে, সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপির সভাপতি  মোঃ গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক ও প্রভাষক মোঃ শামীম আলী, কাহারোল উপজেলা বিএনপি’র সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান  মো মামুনুর রশিদ চৌধুরী, দিনাজপুর জেলা বিএনপির সদস্য আবুল হোসেন রাজা, কাহারোল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক  মতিয়ার রহমান মতি,  কাহারোল উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক ও যুবদলের যুগ্ন আহবায়ক  জুয়েল রানা,  কাহারোল উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মো, মতিউর রহমান, কাহারোল উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ সাদিকুল ইসলাম সাদেক, সহ কাহারোল উপজেলার সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মিছিলের অংশ নেয়।

Facebook Comments Box

Posted ৮:১৯ অপরাহ্ণ | রবিবার, ১৫ মার্চ ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com